চীনের আইনসভা অধিবেশনের আগে ৯ সামরিক কর্মকর্তাকে অপসারণ

রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে চীনের সবচেয়ে বড় বার্ষিক ‘রাজনৈতিক অধিবেশন’। কিন্তু এর এক সপ্তাহে আগে দেশটির শীর্ষ আইনসভা তাদের ডেপুটিদের তালিকা থেকে নয়জন সামরিক কর্মকর্তাকে বাদ দিয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
এদিন ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি), পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) ও পিপলস আর্মড পুলিশ প্রতিনিধিদলের ডেপুটিদের তালিকা হালনাগাদ করেছে। এতে মোট সদস্য সংখ্যা কমে ২৪৩ জনে দাঁড়িয়েছে।
যাদের বাদ দেওয়া হয়েছে, তাদের মধ্যে পাঁচজন পূর্ণ জেনারেল, একজন লেফটেন্যান্ট জেনারেল এবং তিনজন মেজরে জেনারেল রয়েছেন।
‘দুটি রাজনৈতিক অধিবেশন’ বলতে চীনের শীর্ষ আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) এবং শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা সংস্থা চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) বার্ষিক সভাকে বোঝায়। এই দুই সংস্থার সদস্যদের মেয়াদ পাঁচ বছর। তবে তারা প্রতি বছর একবার করে পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত করে।