logo
Advertisement

অবৈধ অবস্থানকারীদের দুঃসংবাদ দিল সৌদি আরব

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
অবৈধ অবস্থানকারীদের দুঃসংবাদ দিল সৌদি আরব
ছবি: সংগৃহীত

অবৈধভাবে অবস্থানকারীদের দুঃসংবাদ দিয়েছে সৌদি আরব। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে ৫০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, কারাদণ্ড এবং নির্বাসনের মুখে পড়তে হতে পারে বলে জানিয়েছে দেশটি।

Advertisement

সোমবার (১৩ জুলাই) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর সৌদি আরবে অবস্থান করা গুরুতর অপরাধ। এর দায়ে জরিমানা হতে পারে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ টাকার বেশি।

এ ছাড়া ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, নির্বাসন এবং পুনরায় সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসন, শ্রমবিষয়ক বিধিমালা বাস্তবায়ন জোরদার, প্রবেশ ভিসার অপব্যবহার রোধ এবং দর্শনার্থীরা যাতে অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান না করেন, তা নিশ্চিত করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা-সংক্রান্ত আইনের সন্দেহজনক লঙ্ঘনের বিষয়ে কর্তৃপক্ষকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে। এ সংক্রান্ত তথ্য জানানোর জন্য মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে এবং অন্য সব অঞ্চলে ৯৯৯ নম্বরে ফোন করতে বলা হয়েছে।