logo

ইরানি ঘাতকদের হামলা থেকে বেঁচে গেছেন ট্রাম্প!

ইরানি ঘাতকদের হামলা থেকে বেঁচে গেছেন ট্রাম্প!

ইরানের একটি ঘাতক দল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছে। কিন্তু আমেরিকান সেনাদের তৎপরতায় এবারের মতো বেঁচে গেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ দাবি করেছেন।

বুধবার (৪ মার্চ) মিরর এ সংবাদ প্রকাশ করে।

এক সংবাদ সম্মেলনে পিট হেগসেথ বলেন, মার্কিন বাহিনী ইরানি ঘাতক দলের প্রধানকে হত্যা করেছে। তাকে খুঁজে বের করে মেরে ফেলা হয়।

তিনি বলেন, গতকাল ওই ঘাতক দলের প্রধানকে হত্যা করা হয়। ইরান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল। কিন্তু, তারা সফল হয়নি। মার্কিন বাহিনী এ ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়ায় ট্রাম্প খুশি হয়েছেন।
মধ্যপ্রাচ্যের সংঘাতে আমেরিকার সামরিক কার্যক্রম সম্পর্কে হেগসেথ বলেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে তার সামরিক অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রতিটি ক্ষেত্রে জয়লাভ করেছে। এ সামরিক অভিযানে কোনো দয়া দেখানো হচ্ছে না। 

তিনি বলেন, আরও যুদ্ধবিমান ও বোমারু বিমানসহ অসংখ্য মার্কিন সেনারা আসছে। আমরা বিজয়ী হতে সম্ভাব্য সব কিছু করব।