২০৩০ সালের মধ্যে বছরে ১৯ কোটি বিদেশি পর্যটক চায় চীন

এশিয়া পোস্ট ডেস্ক
২০৩০ সালের মধ্যে বছরে ১৯ কোটি বিদেশি পর্যটক চায় চীন
ছবি: সংগৃহীত

পর্যটন খাতের উন্নয়নে নতুন করে মনোযোগ বাড়াচ্ছে চীন। এই খাতকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ২০৩০ সালের মধ্যে বছরে ১৯ কোটি বিদেশি পর্যটক আকর্ষণের বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বেইজিং। এই লক্ষ্য অর্জনে দেশটি নতুন একটি পাঁচ বছর মেয়াদি পর্যটন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে।

চীনের রাষ্ট্রীয় পরিষদ (স্টেট কাউন্সিল) অনুমোদিত এই পরিকল্পনায় বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে দেশে আসা বিদেশি পর্যটকদের কাছ থেকে বছরে ১৫০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি পর্যটন ব্যয় অর্জনের লক্ষ্য রয়েছে সরকারের।

নতুন এই পরিকল্পনায় আন্তর্জাতিক মানের পর্যটন সেবা নিশ্চিতকরণ, পর্যটকদের জন্য আরও উন্নত ও আধুনিক সুবিধা তৈরি করা এবং বৈশ্বিক পর্যটন বাজারে চীনের উপস্থিতি আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সূত্র: সিএমজি