logo

আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ইরানের হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক ফোনালাপে তিনি এই নিন্দা জানান। ইউএই ফরসান ইংলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় এ খবর জানিয়েছে। 

ফোনালাপে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করেছেন, নিজস্ব সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সংযুক্ত আরব আমিরাত যেসব পদক্ষেপ গ্রহণ করবে, বাংলাদেশ তার প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি বজায় রাখবে। তিনি আরব আমিরাতের জনগণের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেন।