logo

রমজানের শুভেচ্ছা জানালেন এরদোয়ান

রমজানের শুভেচ্ছা জানালেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান মুসলিম সম্প্রদায়ের লোকজনকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি এ শুভেচ্ছা জানান বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

এরদোয়ানের আশা, এবারের রমজান মাস তুর্কি জাতি, মুসলিম বিশ্ব এবং সমগ্র মানবতার জন্য আশীর্বাদ ও কল্যাণ বয়ে আনবে। এ পবিত্র মাস সবাইকে একতাবদ্ধ করবে। 

তুরস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এনসোসিয়ালে দেশটির প্রেসিডেন্ট তার শুভেচ্ছা জানিয়ে বলেন, এ পবিত্র রমজান মাস আমাদের জাতি, ইসলামী বিশ্ব এবং সমগ্র মানবতার জন্য মঙ্গল বয়ে আনবে।

এরদোয়ান বলেন, এ মাসের বরকতময় দিনগুলোতে আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়া হয়। এ কারণে আমি দোয়া করছি যেন সবার মধ্যেকার সংহতি শক্তিশালী হয়ে ওঠে।

তুরস্কের প্রেসিডেন্ট আরও দোয়া করেন যেন- তুর্কি জাতি, মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব শক্তিশালী হয়।