logo

‘লেবানন সংঘাত হচ্ছে মধ্যপ্রাচ্যের শেষ উপনিবেশবাদবিরোধী যুদ্ধের অংশ’ 

‘লেবানন সংঘাত হচ্ছে মধ্যপ্রাচ্যের শেষ উপনিবেশবাদবিরোধী যুদ্ধের অংশ’ 

আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতের বিশিষ্ট পাবলিক পলিসি ফেলো রামি খুরি আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দক্ষিণ লেবানন নিয়ে চলমান এই লড়াই হচ্ছে মধ্যপ্রাচ্যের শেষ উপনিবেশবাদবিরোধী যুদ্ধের অংশ।

রামির মতে, এই পরিস্থিতিকে এভাবে দেখা উচিত যে—ইরান, হিজবুল্লাহ, হামাস এবং অন্যান্য পক্ষগুলো এই অঞ্চলে গত এক শতাব্দী ধরে চলা পশ্চিমা আধিপত্যবাদী সামরিক হামলা ও নিয়ন্ত্রণ রুখে দেওয়ার জন্য লড়াই করছে। 

তিনি বলেন, ফিলিস্তিন ইস্যু এই লড়াইয়ের মূল কেন্দ্রবিন্দু এবং বর্তমানে এটি অঞ্চলের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে। এ কারণে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের পরিসর বাড়ছে।

রামি খুরি বলেন, ইসরায়েল দক্ষিণ লেবাননে একটি ‘নিরাপত্তা অঞ্চল’ তৈরি করতে চেয়েছিল, কিন্তু তারা এখন আর আগের মতো সফল হতে পারছে না। কারণ হিসেবে তিনি জানান, ইতিহাসে প্রথমবারের মতো তারা হিজবুল্লাহ এবং ইরানের কাছ থেকে এমন জোরালো প্রতিরোধের সম্মুখীন হয়েছে, যা তাদের অগ্রযাত্রাকে থামিয়ে দিয়েছে।

রামি মনে করেন, বর্তমানে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে  - যেখানে এককভাবে ইসরায়েলি সামরিক শক্তি বা আমেরিকান মদতপুষ্ট আধিপত্যের মাধ্যমে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলানো বা নতুন করে আঁকা সম্ভব নয়। বরং, এই সমস্যাগুলো সমাধানের জন্য এখন আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।