logo

ইরানের নতুন নেতৃত্ব আলোচনা করতে চায় : ট্রাম্প

ইরানের নতুন নেতৃত্ব আলোচনা করতে চায় : ট্রাম্প

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার এক দিন পরই দেশটির নতুন নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ দেখিয়েছে, এমন দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১ মার্চ) সকালে দ্য আটলান্টিক ম্যাগাজিনের সঙ্গে ফোনালাপে ট্রাম্প বলেন, 'তারা কথা বলতে চায়, আর আমি কথা বলতে রাজি হয়েছি। তাই আমি তাদের সঙ্গে কথা বলব।'

ট্রাম্প বলেন, ইরানের নতুন নেতৃত্ব তার প্রশাসনের সঙ্গে কথা বলতে চায়। তিনিও তাদের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা করছেন।

তিনি আরও বলেন, 'তাদের এটা আগেই করা উচিত ছিল। তারা খুব বাস্তব ও সহজ সমাধান আগেই দিতে পারত। তারা অনেক দেরি করেছে।'

ইরানিদের সঙ্গে আলোচনা আজ নাকি আগামীকাল, এ প্রশ্নে ট্রাম্প বলেন, 'আমি সেটা বলতে পারছি না।' তবে তিনি ইঙ্গিত দেন, সাম্প্রতিক হামলায় আলোচনায় যুক্ত থাকা ইরানের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আর জীবিত নেই। তারা আগেই চুক্তি করতে পারত। তারা খুব বেশি কৌশলী হওয়ার চেষ্টা করেছে।'

ইরান ও যুক্তরাষ্ট্রের এই আলোচনা কখন হবে, সে বিষয়ে ডোনাল্ড ট্রাম্প কোনো মন্তব্য করেননি।