logo

জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করল ফিলিপাইন

জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করল ফিলিপাইন

ইরান যুদ্ধের কারণে ফিলিপাইনে জ্বালানি খাতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এ পদক্ষেপ নেন।

মঙ্গলবার (২৪ মার্চ) আলজাজিরা এ সংবাদ প্রকাশ করে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ইরান যুদ্ধের কারণে দেশের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ এবং জ্বালানি স্থিতিশীলতার ঝুঁকির কথা উল্লেখ করে একটি ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন।

তিনি একটি নির্বাহী আদেশে বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং এর ফলে দেশের জ্বালানি সরবরাহের প্রাপ্যতা ও স্থিতিশীলতার ওপর সৃষ্ট আসন্ন বিপদের প্রেক্ষিতে এ জরুরি অবস্থা ঘোষণা করা হলো।

মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার প্রভাবে খুব কম দেশই ফিলিপাইনের চেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। দেশটি ৯৮ শতাংশ তেল পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আমদানি করে।

গত তিন সপ্তাহে একাধিকবার জ্বালানির মূল্যবৃদ্ধি করা হয়েছে দেশটিতে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানে ডিজেল ও পেট্রোলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে।

মঙ্গলবার দেশটির জ্বালানিমন্ত্রী বলেছেন, ফিলিপাইনের কাছে প্রায় ৪৫ দিনের জ্বালানি মজুত রয়েছে।