ভারতের তিন রাজ্যের ৫ বিধানসভায় ভোটগণনা চলছে

কঠোর নিরাপত্তা মধ্যে দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা আসনে শুরু হয়েছে উপনির্বাচনের ভোট গণনা ।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। গণনার শুরু থেকেই এগিয়ে রয়েছে বিজেপি।
ভোট গণনা শান্তিপূর্ণ করতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি রয়েছে রাজ্য পুলিশের সদস্যরাও।
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৪১৯ জন। মুর্শিদাবাদ জেলার রেজিনগর আসনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৫৪৬ জন।
নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র: দেশের অন্যতম হাই-ভোল্টেজ এই আসনে কয়েক রাউন্ড গণনার পর ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হাসিরানি রথ বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান।
রেজিনগর বিধানসভা কেন্দ্র: রেজিনগরেও বিজেপির প্রার্থী শঙ্করাভ সরকার তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রার্থী গোলাম নবী আজাদ (রবিন)-কে উল্লেখযোগ্য ভোটে পেছনে ফেলেছেন।
নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী হাসিরানী রথ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহম্মদ এতেশামুল হক, কংগ্রেসের প্রার্থী মিলন প্রধান। সিপিআই প্রার্থী শান্তি গোপাল গিরি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট' (আইএসএফ) প্রার্থী আলী মহম্মদ সাবে মিরাজ খান। এই আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস' সঞ্চিতা প্রধান দে'কে প্রার্থী করলেও পরে তিনি তার প্রার্থী পদ প্রত্যাহার করে নেন। এরপরই কংগ্রেস প্রার্থী থেকে সমর্থন করার ঘোষণা দেন মমতা। এছাড়াও রয়েছে স্বতন্ত্র দলের প্রার্থীরা।
অন্যদিকে রেজিনগর বিধানসভার আসনে বিজেপির প্রার্থী শাখারভ সরকার, মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল আলম চৌধুরী, আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী গোলাম নবী আজাদ, ঋতব্রত তৃণমূলের প্রার্থী সফিউজ্জামান শেখ, কংগ্রেস প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি, সিপিআইএম মনোনীত প্রার্থী সৈয়দ আসাদ আলী।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম, একসঙ্গে দুইটি আসীন থেকে জয়ী হওয়ার পরে নিজের পুরনো কেন্দ্র নন্দীগ্রামের বিধায়ক-পদে ইস্তফা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
একই ভাবে, 'আম জনতা উন্নয়ন পার্টি' (এজেইউপি)-এর হুমায়ুন কবীর মুর্শিদাবাদ জেলার নওদা ও রেজিনগর- দুই আসন থেকে জেতার পর নওদা নিজের কাছে রেখে রেজিনগর আসনটি ছেড়ে দেন। শূন্য ওই দুই আসনেই আজ প্রার্থীদের ভাগ্য পরীক্ষা র ফলাফল জানা যাবে।
পশ্চিমবঙ্গের পাশাপাশি আজ তামিলনাড়ুর ২ টি (মাদুরান্তাকম, ধারাপুরম), পুডুচেরির ১ টি (থাট্টানচাভাদি) বিধানসভার আসলেও চলছে ভোট গণনা।
তামিলনাড়ু (ধারাপুরম ও মাদুরান্তকম): ধারাপুরমে বিজয়-এর দল টিভিকে (TVK) এবং এআইএডিএমকে (AIADMK)-র মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে।
পদুচেরি (তাত্তানচাভাদি): এনডিএ জোটের শরিক এআইএনআরসি (AINRC) প্রার্থী অশোক আনন্দ সহজ জয়ের দিকে এগোচ্ছেন।
একইসাথে আসামের নওগাওঁ লোকসভা আসনটিতে উপনির্বাচনের গণনা চলছে।
নগাঁও (আসাম লোকসভা উপনির্বাচন): নগাঁও কেন্দ্রে গণনার শুরু থেকেই বিজেপির প্রার্থী দেবাশীষ শর্মা বিশাল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এআইইউডিএফ (AIUDF) প্রধান বদরুদ্দিন আজমল দ্বিতীয় স্থানে এবং কংগ্রেস প্রার্থী তৃতীয় স্থানে পিছিয়ে পড়েছেন।
