logo

মধ্যপ্রাচ্যে সব মুসলিম দেশ থেকে মার্কিন ঘাঁটি বন্ধ করতে বলছে ইরান

মধ্যপ্রাচ্যে সব মুসলিম দেশ থেকে মার্কিন ঘাঁটি বন্ধ করতে বলছে ইরান

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করার দাবি করলেও বাস্তবে তা সত্য নয়।

বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, ‘আমি আঞ্চলিক দেশগুলোকে পরামর্শ দিচ্ছি যত দ্রুত সম্ভব তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করতে। কারণ এখন পর্যন্ত তাদের বোঝা উচিত যে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার নামে যুক্তরাষ্ট্র যা বলেছে, তা আসলে একটি মিথ্যা দাবি।’

সম্প্রতি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই মন্তব্য এসেছে। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনি দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন।

বর্তমানে উপসাগরীয় অঞ্চলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি রয়েছে। ইরান দীর্ঘদিন ধরেই এসব ঘাঁটির বিরোধিতা করে আসছে