logo

‘যুক্তরাষ্ট্র কূটনীতিতে বিশ্বাস করে না’

‘যুক্তরাষ্ট্র কূটনীতিতে বিশ্বাস করে না’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র কূটনীতিতে বিশ্বাস করে না। মার্কিন সরকার হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থার জন্য দায়ী।

মঙ্গলবার (৩১ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।

মাসুদ পেজেশকিয়ান জানান, আলোচনা চলাকালীন সময়ে ইরান দুইবার মার্কিন হামলার শিকার হয়েছে। এটা প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের বিষয়ে আন্তরিক নয়।

ইরানের প্রেসিডেন্টের দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে পেজেশকিয়ান আরও বলেন, হরমুজ প্রণালিতে চলমান  অচলাবস্থার জন্য যুক্তরাষ্ট্র দায়ী। দেশটির  ইরানবিরোধী ও  জায়নবাদী কর্মকাণ্ডের কারণে এ যুদ্ধ চলছে। যুক্তরাষ্ট্রের উসকানিমূলক ও শত্রুতামূলক কার্যক্রমের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের সঙ্গে এক ফোনালাপে পেজেশকিয়ান ইরানের প্রতি ইউরোপীয় দেশগুলোর ‘পক্ষপাতমূলক’ অবস্থানেরও তীব্র সমালোচনা করেন।  তিনি মনে করেন, পশ্চিমা দেশগুলোর এই ধরনের আচরণ এবং ইসরায়েলের প্রতি তাদের সমর্থন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে বাধাগ্রস্ত করছে।