মার্কিন বিমানবাহী রণতরিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবির ইরানের

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় নিহত হওয়ার পর এ আক্রমণ চালানো হয়েছে বলে জানানো হয়।
বিপ্লবী গার্ড এক বিবৃতিতে জানায়, মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকনকে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ওই বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, স্থল ও সমুদ্র ক্রমশ সন্ত্রাসী আগ্রাসনকারীদের কবরস্থানে পরিণত হবে।
তবে এ হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
ইউএসএস আব্রাহাম লিংকন জানুয়ারির শেষ দিক থেকে আরব সাগরে অবস্থান করছে।