logo

ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক

ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক

ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার (১৫ এপ্রিল) এ বেইজিংয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ভিয়েতনামের প্রেসিডেন্ট বর্তমানে চীনে রাষ্ট্রীয় সফর করছেন। খবর সিএমজি।

প্রেসিডেন্ট শি ভিয়েতনামের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তো লামকে পুনরায় অভিনন্দন জানান। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমেই আপনি চীন সফর করেছেন, যা চীন-ভিয়েতনাম সম্পর্কের প্রতি আপনার গভীর গুরুত্বারোপের প্রতিফলন।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক পরিস্থিতি যেমনই হোক না কেন, চীন সবসময় ভিয়েতনামকে তার প্রতিবেশী কূটনীতির অগ্রাধিকার হিসেবে বিবেচনা করবে।’

বৈঠকে ভিয়েতনামের প্রেসিডেন্ট বলেন, ‘ভিয়েতনামের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর এটি আমার প্রথম বিদেশ সফর। এটি গত বছর ভিয়েতনামে করা আপনার ঐতিহাসিক সফরের প্রথম বার্ষিকীর সঙ্গেও মিলে যায়।’

বর্তমানে চীন-ভিয়েতনাম সম্পর্ক ইতিবাচক বিকাশের ধারা বজায় রেখেছে। দেশ দুটির কৌশলগত যোগাযোগ ঘনিষ্ঠ হয়েছে, প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রের সংলাপ সহযোগিতার পর্যায়ে পৌঁছেছে, অর্থনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো সহযোগিতা গভীর হয়েছে এবং বহুপাক্ষিক যোগাযোগ আরও নিবিড় হয়েছে।

বৈঠকের পর উভয়পক্ষের নেতারা আন্তঃদলীয় সম্পর্ক, জননিরাপত্তা, বিচার, অর্থনীতি, শিল্প ও সরবরাহ শৃঙ্খল সহযোগিতা, কাস্টমস সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি, জনকল্যাণ, মানবসম্পদ উন্নয়ন, গণমাধ্যম ও আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তিতে সম্মত হন।