logo

ইসলামাবাদ যাচ্ছেন হাই-প্রোফাইল মার্কিন প্রতিনিধি দল, বৈঠক কখন

ইসলামাবাদ যাচ্ছেন হাই-প্রোফাইল মার্কিন প্রতিনিধি দল, বৈঠক কখন

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনার ভেন্যু হতে যাচ্ছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। এই বিশেষ আলোচনায় অংশ নিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঘোষণা করেছে মার্কিন প্রশাসন। বুধবার (৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। 

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, এই প্রতিনিধি দলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাশাপাশি থাকছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ ও প্রভাবশালী দুই বিশেষ দূত—জারেড কুশনার এবং স্টিভ উইটকফ। 

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট নিশ্চিত করেছেন, আগামী শনিবার (১১ মার্চ) স্থানীয় সময় সকালে আলোচনার প্রথম দফা শুরু হবে। ওয়াশিংটন এই সরাসরি বৈঠক নিয়ে যথেষ্ট আশাবাদী।

এদিকে আলোচনার শুরুতে ইরানকে কড়া বার্তা দিয়েছে হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি স্পষ্ট করে জানিয়েছেন, ইরান ইস্যুতে ট্রাম্পের পূর্বনির্ধারিত ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমারেখায় কোনো পরিবর্তন আসেনি।

লেভিট বলেন, প্রেসিডেন্টের প্রধান শর্ত হলো ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে। এই অবস্থানে যুক্তরাষ্ট্র অটল রয়েছে।