ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার উদ্দেশ্য জানালেন নেতানিয়াহু

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার উদ্দেশ্য ইরানের তৈরি করা এক বড় হুমকি দূর করা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এমনটাই বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। খবর আলজাজিরা।
তিনি এক বিবৃতিতে বলেন, এই যৌথ অভিযান ইরানের সাধারণ মানুষকে নিজেদের ভবিষ্যৎ নিজেরা ঠিক করার সুযোগ করে দেবে। তার মতে, ইরানের মানুষের এখন সময় এসেছে বর্তমান শাসনব্যবস্থার দমন-পীড়ন থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন ও শান্তিপ্রিয় দেশ গড়ে তোলার।
নেতানিয়াহু আরও বলেন, ইরানের সরকারকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া উচিত নয়। তার দাবি, ইরান যদি পারমাণবিক অস্ত্র পায়, তাহলে তা শুধু ইসরায়েল নয়, পুরো অঞ্চল এবং বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
অন্যদিকে ইরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য। তারা পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করেছে।