Advertisement

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের সরাসরি হামলা

এশিয়া পোস্ট ডেস্ক
ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের সরাসরি হামলা
ইরানের দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: সংগৃহীত

ইরানের দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সরাসরি আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র। তবে হামলার শিকার স্থাপনাটি নির্মাণাধীন থাকায় সেখানে কোনো পারমাণবিক উপাদান ছিল না। ফলে কোনো পারমাণবিক বিকিরণ বা পারমাণবিক উপাদানের বিকিরণ ঘটেনি বলে নিশ্চিত করেছে ইরান।

সোমবার (২০ জুলাই) সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ খবর জানা গেছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই স্থাপনাটি শান্তিপূর্ণ উদ্দেশে ব্যবহারের জন্য ছিল। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্র সরাসরি কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আঘাত হানল।

স্থাপনাটি ইরানের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ ২০২২ সালে তারা এর নির্মাণ কাজ শুরু করে এবং ২০৩০ সালের মধ্যে এটি শেষ বা সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করেছিল। গত সপ্তাহেও বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি এলাকায় যুক্তরাষ্ট্রকে হামলা চালাতে দেখা গেছে। এছাড়া যুদ্ধের প্রথম ৩৮ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু রিয়্যাক্টর এবং গবেষণা কেন্দ্রেও আঘাত হানতে দেখা গেছে।

এবারের যুদ্ধে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এটিই প্রথম সরাসরি হামলা। যদিও যুক্তরাষ্ট্র এর আগে ২০২৫ সালের জুনে নাতানজ, ফোরদো এবং ইসফাহানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছিল। তবে দারখোভিন কেন্দ্রে এই হামলা প্রথমবারের মতো কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ওপর সরাসরি আঘাতের ঘটনা।