logo

ইরান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার হুমকি

ইরান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার হুমকি

ইরান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার (১০ মার্চ) উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এ হুমকি দেন বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

কিম ইয়ো জং হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। মার্কিন ও দক্ষিণ কোরিয়ান সেনারা যৌথভাবে বার্ষিক সামরিক মহড়া শুরু করার পর তাদের এ হুঁশিয়ারি দেওয়া হয়।

তিনি এক  বিবৃতিতে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার বৃহৎ আকারের সামরিক মহড়া কোরীয় উপদ্বীপকে আরও অস্থিতিশীল করতে পারে। 

রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তর কোরিয়া এ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় তার প্রতিরোধ ক্ষমতা জোরদার করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন কিম ইয়ো জং।

কিম জং উনের  বোন আরও বলেন, আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং সুরক্ষা অঞ্চলের পাশে শত্রু বাহিনীর সামরিক শক্তি প্রদর্শন অকল্পনীয়ভাবে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। শত্রুদের কখনই আমাদের ধৈর্য ও সক্ষমতার পরীক্ষা নেওয়া উচিত নয়।