logo

ইরান যুদ্ধে প্রতিদিন ১০০ কোটি ডলার খরচ হচ্ছে যুক্তরাষ্ট্রের

ইরান যুদ্ধে প্রতিদিন ১০০ কোটি ডলার খরচ হচ্ছে যুক্তরাষ্ট্রের

ইরানের বিরুদ্ধে চলমান বিমানযুদ্ধ চালাতে গিয়ে প্রতিদিন যে বিপুল অর্থ ব্যয় হচ্ছে, তা যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ও সাধারণ মানুষের কাছে এক ধরনের ধাক্কা হয়ে উঠেছে। আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রতিদিন আনুমানিক ১ বিলিয়ন ডলার (প্রায় ১০০ কোটি ডলার) ব্যয় করছে।

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের প্রথম সাত দিনে ব্যবহৃত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, থাড ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম পুনরায় মজুত করতে পেন্টাগন প্রায় ৫০ বিলিয়ন ডলারের অতিরিক্ত বাজেট চেয়েছে। পাশাপাশি অতিরিক্ত ব্যবহারের কারণে ক্ষতিগ্রস্ত বা দ্রুত ক্ষয় হওয়া অন্যান্য সামরিক সরঞ্জামও প্রতিস্থাপন করতে হবে তাদের।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি এবং ফেডারেল ঋণের সুদ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে কংগ্রেসে। ফলে আরও ৫০ বিলিয়ন ডলারের এই অতিরিক্ত বাজেটের অনুরোধ অনেক আইনপ্রণেতাকে নতুন করে ভাবনায় ফেলতে পারে।