logo

ইরানের আকাশে উড়ছে বিধ্বংসী বি-৫২ বোমারু বিমান

ইরানের আকাশে উড়ছে বিধ্বংসী বি-৫২ বোমারু বিমান

যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইরানের আকাশে বিধ্বংসী বি-৫২ স্ট্র্যাটোফরট্রেস বোমারু বিমান মোতায়েন করেছে। চলমান সামরিক অভিযান ‘অপারেশ এপিক ফিউরি’র অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

মঙ্গলবার (৩১ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। এ সময় তার সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ উপস্থিত ছিলেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

কেইন বলেন, মার্কিন সামরিক বাহিনী স্থলভাগের ওপর দিয়ে বি-৫২ স্ট্র্যাটোফরট্রেস বোমারু বিমানের মিশন পরিচালনা শুরু করেছে। গত ৩০ দিনে আমরা ইরানের ১১ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছি। তাদের আকাশ প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়েছে। দেশটির আকাশে দম্ভের সঙ্গে আমরা প্রথম বি-৫২ স্ট্র্যাটোফরট্রেস বোমারু বিমান উড়ছে।

তিনি আরও বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌ-জাহাজ কর্মসূচিকে টিকিয়ে রাখে এমন রসদ ও সরবরাহ শৃঙ্খল ভেঙে দেওয়ায় মনোযোগী। নিউইয়র্ক টামসের মতে, এর ফলে হাজার হাজার হামলায় ক্ষতিগ্রস্ত অস্ত্রশস্ত্র দ্রুত পুনর্গঠনের ক্ষমতা কার্যত হারাচ্ছে তেহরান।

বি-৫২ বোমারুকে মার্কিন বিমান বাহিনীর প্রধান বোমারু বিমান হিসেবে ধরা হয়। ৬০ বছরের বেশি সময় ধরে এ বিমান ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। ১৯৬০ ও ১৯৭০-এর দশকে ভিয়েতনাম যুদ্ধে ওয়াশিংটন নির্বিচারে বোমাবর্ষণ করতে বি-৫২ ব্যবহার করেছে।

কিছু বি-৫২ বোমারু বিমান যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের অংশ। এর অর্থ এগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। এই সুপারসনিক বিমানগুলো দীর্ঘ পথ অতিক্রম করতে পারে ও সর্বোচ্চ ২৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম।