logo

হরমুজ প্রণালিতে এখন পর্যন্ত মোট ১৬ জাহাজে হামলা

হরমুজ প্রণালিতে এখন পর্যন্ত মোট ১৬ জাহাজে হামলা

হরমুজ প্রণালিতে এখন পর্যন্ত  মোট ১৬ জাহাজে হামলার খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ বিষয়টি নিশ্চিত করেছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে বিবিসি।

ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালিতে আরও তিনটি পণ্যবাহী জাহাজে আক্রমণ হয়েছে। ২৮  ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত  আরব উপসাগর, হরমুজ প্রণালি ও ওমান উপসাগর এলাকায় মোট ১৬টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। 

ইরাকের বসরা শহরের কাছে উম্ম কাসর বন্দরের আশপাশে আরও দুটি জাহাজে হামলা করা হয়। ইরাকের বন্দর পরিচালনাকারী রাষ্ট্রীয় সংস্থার প্রধান জানান, এ হামলায় একজন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন।

জার্মান শিপিং কোম্পানি হাপাগ-লয়েড জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে একটি কন্টেইনার জাহাজে রকেট/ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, কৌশলগত এ জলপথের কাছাকাছি যাওয়ার সময় ‘সোর্স ব্লেসিং’ নামের এ  জাহাজের ওপর আক্রমণ করা হয়। তারা আরও জানিয়েছে, জাহাজে সরাসরি আঘাত লাগেনি। বরং রকেট/ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে জাহাজে আগুন লেগেছে। তবে নৌযানটির সব নাবিক নিরাপদ আছে।

অপরদিকে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরান ১০টিরও কম নৌ-মাইন স্থাপন করেছে। তবে এ জলপথে বৃহৎ পরিসরে নৌ মাইন স্থাপন করা হলে তা আন্তর্জাতিক সামুদ্রিক যান চলাচল ব্যাহত করবে।