ইরানে কঠোর হামলা চালিয়ে যেতে বললেন সৌদি যুবরাজ

ইরানের সঙ্গে চলমান সংঘাতে অবারও বিতর্কে জায়গা করে নিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি ইরানে কঠোর হামালা অব্যাহত রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন।
হোয়াইট হাউসের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস এই তথ্য জানিয়েছে।
সোমবার (১৬ মার্চ) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইরান ইন্টারন্যশনাল।
সৌদি যুবরাজ ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, ইরানকে কঠোরভাবে আঘাত করা অব্যাহত রাখতে হবে। দুজনের ফোনালাপে তিনি এই আহ্বান জানান।
প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজের এই আহ্বান যেন ঠিক তার বাবা প্রয়াত বাদশাহ আবদুল্লাহর পরামর্শের প্রতিধ্বনি। তিনিও ইরানের প্রতি ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রকে ‘সাপের মাথা কেটে ফেলার’ জন্য চাপ দিয়েছিলেন।
এর আগে এ মাসের শুরুতে জানা গিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে ব্যাপক সামরিক হামলা শুরু করার আগে সৌদি আরব কয়েক সপ্তাহ ধরে চাপ দিয়ে আসছিল।
বিষয়টি নিয়ে হামলার নীতিনির্ধারণের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত চারটি সূত্রের বরাতে ওয়াশিংটন পোস্ট এক বিশ্লেষণে জানায়, ইসরায়েল ও সৌদি আরবের কয়েক সপ্তাহের লবিংয়ের পর হামলার সিদ্ধান্ত আসে।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত এক মাসে ট্রাম্পকে একাধিকবার ব্যক্তিগতভাবে ফোন করে হামলার কথা বলেন। তবে, মুখে তিনি কূটনৈতিক সমাধানের কথা বলে আসছিলেন।