সৌদি আরব ছাড়তে মার্কিন নাগরিকদের পরামর্শ যুক্তরাষ্ট্রের
সৌদি আরব ছাড়তে মার্কিন নাগরিকদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে তারা সহায়তার প্রস্তাবও করেছে।
শনিবার ( ১৪ মার্চ) এ বিষয়ে সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, মার্কিন নাগরিকরা যদি মধ্যপ্রাচ্য বা সৌদি আরব ছাড়তে চান, তবে তাদের সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং দেশটির পররাষ্ট্র দপ্তরের কাছে আমেরিকান নাগরিকদের নিরাপত্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
মার্কিন কর্তৃপক্ষ আরও বলেছে, আমরা মার্কিন নাগরিকদের উৎসাহিত করছি যে আপনি নিরাপদে বাণিজ্যিক বিমানের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করতে পারেন। অব্যাহত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার হুমকি মোকাবিলা করে সৌদি আকাশসীমা এখনও খোলা রয়েছে।
এর মধ্যেও যাত্রীদের নিরাপত্তায় ঘন ঘন বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। রিয়াদ, জেদ্দা এবং দাম্মাম বিমানবন্দর এখনও খোলা এবং চালু রয়েছে। এমন সময়ে সরাসরি বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের অবস্থা পরীক্ষা করার পরামর্শ দিচ্ছি।
মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, আমেরিকান নাগরিকরা যদি মধ্যপ্রাচ্য ত্যাগ করতে চান, তাহলে মার্কিন সরকার আপনাকে বিভিন্ন তথ্য প্রদান করে সহায়তা করতে প্রস্তুত।