logo

যুক্তরাষ্ট্রকে ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ইরানি সেনাপ্রধানের

যুক্তরাষ্ট্রকে ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ইরানি সেনাপ্রধানের

ভারত মহাসাগরে নৌবাহিনী ফ্রিগেটে যুক্তরাষ্ট্রের হামলার ‘কঠোর জবাব’ দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার আমির হাতামি। শনিবার (১৪ মার্চ) তিনি বলেন, এ হামলায় ইরান ‘নিরুত্তর থাকবে না’।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদন অনুসারে, গত ৪ মার্চ ভারত মহাসাগরে ইরানি ফ্রিগেট ‘আইআরআইএস ডেনা’-এ হামলার বিষয়ে কথা বলার সময় এই মন্তব্য করেন হাতামি। তিনি বলেন, ‘মার্কিন হামলায় ১০৪ জন ইরানি নাবিক নিহত হয়েছেন। তাদের রক্ত বৃথা যাবে না।’

ভারতে অনুষ্ঠিত মিলান-২০২৬ নৌ মহড়া থেকে ফেরার সময় ভারত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় ইরানি ফ্রিগেট আইআরআইএস ডেনা-তে একটি মার্কিন সাবমেরিন হামলা চালায়।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর যৌথ আক্রমণ শুরু করে। এর পর থেকে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ প্রায় দেড় হাজার নিহত হয়েছে। ফলে দুই দেশের সঙ্গে ইরানের বৈরিতা আরও তীব্র আকার ধারণ করে।

ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক ও মার্কিন সামরিক সম্পদ হোস্টিংকারী উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে।