logo

ঈদের তারিখ ঘোষণা করল আফগানিস্তান

ঈদের তারিখ ঘোষণা করল আফগানিস্তান
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে দক্ষিণ এশিয়ার মুসলিম প্রধান দেশ আফগানিস্তান। দেশটিতে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী সপ্তাহের বুধবার (২৮ মে) ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৭ মে) আফগানিস্তানের সর্বোচ্চ আদালত এই সিদ্ধান্ত ঘোষণা করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম খামা প্রেস।

এক বিবৃতিতে আদালতের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, গতকাল শনিবার সন্ধ্যায় আফগানিস্তানে চাঁদের সন্ধান করা হয়। কিন্তু দেশের কোথাও জিলহজ মাসের চাঁদের দেখা যায়নি। এ জন্য রোববার (১৭ মে) জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে।

সে হিসাব অনুযায়ী, আগামী ১৮ মে জিলহজ মাসের প্রথম দিন ঘোষণা করা হবে। ২৭ মে আরাফা দিবস তথা পবিত্র হজ পালিত হবে। পরদিন আফগানিস্তানজুড়ে ঈদুল আজহা উদযাপন করা হবে।

এদিকে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও তিউনিসিয়া। দেশ দুটিতে সোমবার (১৮ মে) থেকে শুরু হচ্ছে হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ। এ হিসাব অনুযায়ী আগামী আগামী ২৭ মে দেশ দুটিতে কোরবানির ঈদ উদযাপিত হবে।

ঘোষণা অনুযায়ী, বিশ্বের প্রথম দেশ হিসেবে এবার সবার আগে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া। শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯তম দিন শেষে দেশটির কর্তৃপক্ষ জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে।

ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তুরস্কও। জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনা এবং বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে তৈরি পূর্ব-নির্ধারিত ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী ১৮ মে জিলহজের প্রথম দিন ও ২৭ মে ঈদুল আজহা উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে এখনও পর্যন্ত তুরস্কে খালি চোখে চাঁদ দেখা যায়নি।