logo

‘অবৈধ’ শুল্ক আদায় বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

‘অবৈধ’ শুল্ক আদায় বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের (আইইইপিএ) আওতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক আদায় বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। মার্কিন সুপ্রিম কোর্ট শুল্ক অবৈধ ঘোষণা করার তিন দিনেরও বেশি সময় পর এ সিদ্ধান্ত নেওয়া হলো। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) সংস্থা জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের আগের আইইইপিএ সম্পর্কিত আদেশের সঙ্গে যুক্ত সব শুল্ক বন্ধ করা হবে। আইইইপিএ-ভিত্তিক শুল্ক আদায় বন্ধের এই সিদ্ধান্ত এমন সময় এলো, যখন ট্রাম্প শুক্রবার সুপ্রিম কোর্টে বাতিল হওয়া শুল্কগুলোর পরিবর্তে ভিন্ন এক আইনি ক্ষমতার আওতায় নতুন ১৫ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করেছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের কয়েক দিন পরও কেন প্রবেশবন্দরগুলোতে শুল্ক আদায় অব্যাহত রাখা হয়েছিল। আবার আমদানিকারকদের অর্থ ফেরত দেওয়ার বিষয়েও বার্তায় কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

জাতীয় জরুরি অবস্থার ভিত্তিতে ট্রাম্পের ‘পারস্পারিক’ শুল্প আরোপের বৈধতা বাতিলের মার্কিন সুপ্রিম কোর্টের রায়; পরে ট্রাম্পের অস্থায়ী ১৫ শতাংশ বিশ্বব্যাপী শুল্ক আরোপের সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্যকে এক নতুন বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে।