logo

ইরান থেকে পাইলটকে উদ্ধারের পর ট্রাম্পের বিবৃতি

ইরান থেকে পাইলটকে উদ্ধারের পর ট্রাম্পের বিবৃতি

ইরানের আকাশে এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর নিখোঁজ পাইলট বা ওয়েপনস অফিসারকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

রোববার (৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এক পোস্টে বলেছেন, ‘উই গট হিম (আমরা তাকে পেয়েছি)!’ প্রিয় আমেরিকান ভাই ও বোনেরা, গত কয়েক ঘণ্টায় মার্কিন সামরিক বাহিনী আমাদের একজন অসাধারণ ক্রু সদস্য অফিসারের জন্য মার্কিন ইতিহাসের অন্যতম দুঃসাহসিক ‘সার্চ অ্যান্ড রেসকিউ’ অভিযান চালিয়েছে। 

তিনি জানান, সেই অফিসার আমাদের অত্যন্ত সম্মানিত একজন কর্নেল। আমি আপনাদের জানাতে পেরে অত্যন্ত আনন্দিত, তিনি এখন সম্পূর্ণ নিরাপদ এবং সুস্থ আছেন!

উদ্ধার মার্কিন কর্মকর্তা আহত হলেও দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

সংবাদামাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অভ্যন্তরে চালানো এই উদ্ধার অভিযান সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট আরও কিছু তথ্য প্রদান করেছেন। ট্রাম্প বলেন, মার্কিন সামরিক বাহিনী সেই ওয়েপনস অফিসার। পদমর্যাদায় তিনি একজন কর্নেল। উদ্ধারকারী দল তার অবস্থান ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করছিল এবং অত্যন্ত নিখুঁতভাবে তাকে উদ্ধারের পরিকল্পনা করছিল।

ট্রাম্প বলেন, তাকে উদ্ধার করতে বিশ্বের সবচেয়ে ভয়ংকর অস্ত্রে সজ্জিত ডজন ডজন বিমান পাঠিয়েছিল মার্কিন সামরিক বাহিনী। 

তিনি আরও বলেন, তিনি কিছু আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবে তিনি ঠিক হয়ে যাবেন।

ট্রাম্প আরও বলেন, একজন আমেরিকানও নিহত বা এমনকি আহত হওয়া ছাড়াই আমরা দুটি অভিযান সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এই অভিযান আবারও প্রমাণ করে যে, ইরানের আকাশে আমরা নিরঙ্কুশ আধিপত্য এবং শ্রেষ্ঠত্ব অর্জন করেছি।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও মার্কিন সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের সাবেক কর্মকর্তা মাইক ওয়াল্টজ এক্স পোস্টে বলেছেন, আমেরিকা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আমার স্পেশাল অপারেশনস ভাইদের আরও একটি অসাধারণ কাজ।