logo

বেসামরিকদের মার্কিন ঘাঁটি এলাকা ছাড়তে বলল আইআরজিসি

বেসামরিকদের মার্কিন ঘাঁটি এলাকা ছাড়তে বলল আইআরজিসি

মধ্যপ্রাচ্যের দেশগুলোর বেসামরিক নাগরিকদের মার্কিন সামরিক ঘাঁটি-সংলগ্ন এলাকাগুলো দ্রুত খালি করার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

শুক্রবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

আইআরজিসি বলেছে, মার্কিন সেনাদের ‘যেখানেই পাওয়া যাবে’, সেখানেই তাদের ওপর হামলা চালানো আইআরজিসির ‘পবিত্র দায়িত্ব’।

সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ শাখা  বলেছে, ‘আমরা আপনাদের জোরালো পরামর্শ দিচ্ছি, যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে, সেসব এলাকা আপনারা অবিলম্বে ত্যাগ করুন, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়।’

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার এক মাসের মাথায় সংঘাত বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দিন দিন যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিচ্ছে। এরই মধ্যে আইআরজিসির এই ঘোষণা মধ্যপ্রাচ্যের মিত্র দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে নতুন করে হামলা চালানোর স্পষ্ট ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকেরা।