logo

‘চিকেন নেক’ নিয়ে উদ্বেগ নরেন্দ্র মোদির

‘চিকেন নেক’ নিয়ে উদ্বেগ নরেন্দ্র মোদির

ভারতের চিকেন নেক খ্যাত শিলিগুড়ি করিডর প্রসঙ্গ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিলিগুড়িতে এক নির্বাচনি প্রচারণায় মোদি বলেন, ‘শিলিগুড়ি করিডরকে আলাদা করার চেষ্টা করছে কিছু টুকরো গ্যাং। এর পিছনে রয়েছে মমতা ব্যানার্জির তোষণের রাজনীতি।’

রোববার (১২ এপ্রিল) শিলিগুড়ির কাউয়াখালীতে নির্বাচনি প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘শিলিগুড়ি ভারতের জাতীয় সড়ক সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি করিডর শুধু শব্দ নয়, তৃণমূলের সরকার তোষণের রাজনীতির কারণে ভোট ব্যাংককে খুশি করতে এই কাজ করেছে।’

মোদি আরও বলেন, ‘গোটা দেশে টুকরো টুকরো গ্যাং আছে। এই গ্যাংগুলো শিলিগুড়ি করিডরকে দেশ থেকে আলাদা করার হুমকি দিয়েছে। তোষণের রাজনীতির কারণে তৃণমূল সরকার এসব লোকদের সড়ক থেকে একেবারে সংসদ পর্যন্ত সমর্থন দেয়। এটাই তৃণমূলের আসল চেহারা।’

ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কয়েক দিন আগে রাজ্য সরকারের বাজেটে মাদ্রাসার উন্নয়নে তৃণমূল সরকার ৬ হাজার কোটি রুপি অর্থ বরাদ্দ করেছে। অথচ উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বাংলার সরকার বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেনি।’

এদিকে পৃথক নির্বাচনি প্রচারণা থেকে বিজেপিকে উদ্দেশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘যারা বাংলাবিরোধী, সেই বিজেপিকে একটি ভোটও দেবেন না। তাদের কোনো অধিকার নেই বাংলায় এসে ভোট চাওয়ার।’