কলকাতার পূজামণ্ডপে পদদলিত শতাধিক, বহু হতাহতের শঙ্কা

কলকাতার দুর্গাপূজায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। সপ্তমীর সন্ধ্যায় প্রবল ভিড়ের মধ্যে বৃষ্টি শুরু হলে মণ্ডপ ভেঙে পড়ার আশঙ্কায় হুড়োহুড়ি শুরু হয়। এতে পদদলিত হয়েছেন শতাধিক মানুষ। এখন পর্যন্ত অন্তত ২৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (১৭ অক্টোবর) কলকাতার চোরবাগান সর্বজনীনের পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় হয়েছিল বলে জানিয়েছেন দর্শনার্থীরা। ভিড় ও গরমের কারণে সেখানে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
দর্শনার্থীদের অনেকে জানান, মণ্ডপে প্রবেশের পথ বেশ সরু। ফলে হঠাৎ ভিড় বেড়ে গেলে জটলা তৈরি হয়। এ পরিস্থিতিতে দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে আপাতত পূজামণ্ডপের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে।
একাধিক অ্যাম্বুলেন্সে আহত ব্যক্তিদের উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা সামাল দিতে তৎপর হয়েছেন পূজার আয়োজকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা।
হতাহতদের দেখতে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
(2)-6182f1.jpg)