logo

হিজবুল্লাহর আধুনিক ড্রোনে ধরাশায়ী ইসরায়েলি সেনারা 

হিজবুল্লাহর আধুনিক ড্রোনে ধরাশায়ী ইসরায়েলি সেনারা 

হিজবুল্লাহর আধুনিক ড্রোনের হামলায় ধরাশায়ী হয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। এ বিষয়ে ইসরায়েলি সামরিক বিশ্লেষক আভি আশকেনাজি জানিয়েছেন, হিজবুল্লাহর বিস্ফোরক ড্রোনগুলো বর্তমানে একটি গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) মিডল ইস্ট মনিটর জানিয়েছে হিব্রু সংবাদপত্র ‘মারিভ’-এ প্রকাশিত একটি নিবন্ধে আভি আশকেনাজি জানান, দক্ষিণ লেবাননের পরিস্থিতি ইসরায়েলি বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। হিজবুল্লাহর আধুনিক ড্রোনের হামলায় ধরাশায়ী হয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। 

তার মতে, হিজবুল্লাহর এই আধুনিক ড্রোনগুলো বিশেষ প্রযুক্তিতে পরিচালিত হওয়ার কারণে এগুলোকে প্রতিহত করা কঠিন হয়ে পড়ছে, যা ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য উদ্বেগের কারণ। তিনি বলেন, হিজবুল্লাহ একটি পুরোনো পদ্ধতিকে উন্নত করে যুদ্ধক্ষেত্রে কৌশলগত পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।

গনমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, লেবানন, সিরিয়া এবং গাজার বিভিন্ন অংশে এই ড্রোনগুলো ব্যবহার করা হচ্ছে। এগুলো গোয়েন্দা তথ্য সংগ্রহ থেকে শুরু করে সরাসরি আক্রমণ—উভয় কাজেই ব্যবহৃত হচ্ছে। 

এর মধ্যে রয়েছে ক্ষুদ্র বিস্ফোরক বহনকারী ড্রোন এবং বিভিন্ন আক্রমণে সক্ষম ড্রোন প্রযুক্তি। ইসরায়েলি সামরিক বাহিনীকে এই ক্রমবর্ধমান ড্রোন প্রযুক্তির মোকাবিলার জন্য নতুন সমাধান খুঁজতে হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।