logo

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম ঘোষণা

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম ঘোষণা
ছবি: সংগৃহীত

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। শুধু বাংলাদেশি নয়, পাশপাশি পাকিস্তান ও আফগানিস্তানের আবেদনকারীদের জন্যও এখন থেকে মানতে হবে নতুন এই ঘোষণা।

নতুন নিয়ম অনুযায়ী, ভারতের নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য আবেদনের সময় নিজ দেশের পাসপোর্টের বর্তমান অবস্থা সম্পর্কে ঘোষণা দিতে হবে। এ ছাড়াও বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকলেও তা জমা দেওয়া বাধ্যবাধকতা রাখা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকত্ব বিধিমালা ২০০৯-এ সংশোধনী এনে একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখা বলা হয়েছে, এখন থেকে এসব দেশের নাগরিকদের ভারতীয় নাগরিকত্বের আবেদন করার সময় নিজ দেশের পাসপোর্টের অবস্থা সম্পর্কে ঘোষণা দিতে হবে।

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের আবেদনকারীদের জন্য নতুন এই নিয়ম জারি করা হয়েছে। গেজেট বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবেদনকারীর যদি একটি সক্রিয় পাসপোর্ট থাকে, তবে তাকে পাসপোর্ট নম্বর এবং অন্যান্য বিবরণ, যেমন ইস্যুর তারিখ, স্থান ও মেয়াদ শেষ হওয়ার তারিখ জমা দিতে হবে।

আবেদনকারীদের নাগরিকত্বের আবেদন অনুমোদনের ১৫ দিনের মধ্যে তাদের বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট সংশ্লিষ্ট সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পোস্ট বা সুপারিনটেনডেন্ট অব পোস্টের কাছে জমা দেওয়ার বিষয়ে একটি ঘোষণাও দিতে হবে।

ভারতের নাগরিকত্ব আইন, ২০০৯ সংশোধন করে যুক্ত করা নতুন ধারার অধীনে আবেদনকারীর কাছে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান সরকার কর্তৃক ইস্যুকৃত কোনো বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকা যাবে না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া