logo

কিউবার প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

কিউবার প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল। ছবি: সংগৃহীত

কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৪ জুন) আরোপিত নিষেধাজ্ঞার আওতায় আরও চারজন ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে দিয়াজ-কানেলের স্ত্রী লিস কুয়েস্তা পেরাজা, কাস্ত্রো পরিবারের দুই সদস্য এবং বিপ্লবী সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কিউবার কমিউনিস্ট নেতাদের ওপর চাপ বাড়াতে দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেলের ওপর নতুন করে এই নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

৬৬ বছর বয়সী দিয়াজ-কানেল ২০১৮ সালে রাউল কাস্ত্রোর কাছ থেকে ক্ষমতা নেওয়ার পর থেকে কিউবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

এমন নিষেধাজ্ঞা আসল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে, তারা (আমেরিকানরা) কিউবাকে একটি ‘সুষ্ঠুভাবে পরিচালিত দেশ’ হিসেবে দেখতে চান।

এই নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ জানিয়েছেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এটিকে ‘জঘন্য’ এবং যুক্তরাষ্ট্রের অযাচিত হস্তক্ষেপ বলে উল্লেখ করেছেন। তার মতে, দুই দেশের মধ্যে সংঘাত তৈরির এই মার্কিন চেষ্টা কখনোই সফল হবে না।

উল্লেখ্য, এর আগে গত মাসেও কিউবার যোগাযোগ মন্ত্রী, শীর্ষ সামরিক কর্মকর্তা ও প্রধান গোয়েন্দা সংস্থাসহ ১১ জন কিউবান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

এ ছাড়া, ১৯৯৬ সালে কিউবান নির্বাসিতদের বিমান গুলি করে ভূপাতিত করার একটি ঘটনায় সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র হত্যার অভিযোগ এনেছে।