logo
Advertisement

মোদী ক্ষমতা গ্রহণের পর অর্থনীতিতে পিছিয়েছে ভারত

মোদী ক্ষমতা গ্রহণের পর অর্থনীতিতে পিছিয়েছে ভারত
ছবি: এআই

২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় না এলে ২০২৩ সালে ভারতীয়দের মাথাপিছু আয় ১ হাজার ডলার ছাড়িয়ে যেতো। অর্থনীতি ছাড়াও মোদী-জমানায় গণতন্ত্র ও সুশাসনের ১০টি গুরুত্বপূর্ণ সূচকেও পিছিয়েছে ভারত। এমন তথ্য উঠে এসেছে, টেক্সাস টেক ইউনিভার্সিটির দুই গবেষক কেভিন গ্রিয়ার এবং রবিন গ্রিয়ারের একটি নতুন ওয়ার্কিং পেপারে।

Advertisement

‘প্রমিসেস, প্রমিসেস: গভর্ন্যান্স অ্যান্ড গ্রোথ ইন ইন্ডিয়া আন্ডার মোদী অ্যান্ড দ্য বিজেপি’ নামের ওই গবেষণাপত্রে বলা হয়, ২০১৪ সালে ‘অচ্ছে দিন’, ‘গুজরাট মডেল’, ‘মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্ন্যান্স’-এর মতো একগুচ্ছ প্রতিশ্রুতি সামনে রেখে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু প্রায় এক দশক পরে সেই প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবের কোন মিল নেই।

দুই গবেষকের মতে, ২০২৩ সালে ভারতের মাথাপিছু আয় সম্ভাব্য স্তরের তুলনায় প্রায় ১০ শতাংশ কম ছিল। অর্থের হিসাবে মাথাপিছু ফারাক প্রায় ১ মার্কিন ডলার। শুধু অর্থনীতি নয়, নির্বাচনী গণতন্ত্র, উদার গণতন্ত্র, রাজনৈতিক দুর্নীতি, মতপ্রকাশের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, আইনের সাম্য, আইনের সমান সুরক্ষা, বিচার বিভাগের মাধ্যমে নির্বাহী ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ এবং আইনসভার মাধ্যমে সরকারের ওপর নিয়ন্ত্রণ—এই ১০টি শাসন ও গণতান্ত্রিক সূচকও পরীক্ষা করেছেন গবেষকেরা। ফলাফল বলছে, ১০টি সূচকের প্রতিটিতেই পিছিয়েছে ভারত।