ইউরোপে ফুরিয়ে আসছে বিমানের তেল, ফ্লাইট বাতিলের সতর্কতা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিরি কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ভয়াবহ রূপ নিয়েছে। এরমধ্যে ইউরোপজুড়ে তীব্রভাবে দেখা দিয়েছে বিমানের জ্বালানি বা জেট ফুয়েল সংকট। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সতর্ক করেছে, তেল সরবরাহ বন্ধ থাকলে শিগগিরই স্থবির হয়ে পড়তে পারে ইউরোপের আকাশপথ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আইইএ প্রধান ফাতিহ এক সতর্কবার্তায় জানিয়েছেন, উরোপের দেশগুলোর হাতে বড়জোর আর ছয় সপ্তাহের জন্য বিমানের জ্বালানি বা জেট ফুয়েল অবশিষ্ট আছে।
তিনি সতর্ক করে বলেছেন, ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের ফলে জ্বালানি সরবরাহ বন্ধ থাকলে শিগগিরই ফ্লাইট বাতিলের ঘটনা ঘটতে পারে।
ফাতিহ বিরল বলেন, হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার ফলে এযাবতকালের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি হয়েছে বিশ্ব। যত দিন গড়াচ্ছে এ সংকটের নেতিবাচক প্রভাব তত বাড়ছে।
ডায়ার স্ট্রেইটস নামে একটি গানদলের উদাহরণ টেনে তিনি বলেছন, বর্তমান পরিস্থিতি সত্যিই একটি ভয়াবহ প্রণালিতে পরিণত হয়েছে। বিশ্ব অর্থনীতিতে এর বড় ধরনের প্রভাব পড়তে যাচ্ছে। এই পরিস্থিতি যত দীর্ঘায়িত হবে, বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির জন্য তা তত বেশি খারাপ হবে।
এই প্রভাব একইসঙ্গে পেট্রোল, গ্যাস এবং বিদ্যুতের দাম আরও প্রকটভাবে দেখা দেবে বলেও সতর্ক করেছেন তিনি।