logo

শেনচেন বন্দরে প্রথম প্রান্তিকে ৮০ লাখ টিইইউ কনটেইনার পরিবহন

শেনচেন বন্দরে প্রথম প্রান্তিকে ৮০ লাখ টিইইউ কনটেইনার পরিবহন

চলতি বছরের প্রথম প্রান্তিকে দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের শেনচেন বন্দরে বৈদেশিক বাণিজ্যের জন্য ৮০ লাখ টিইইউ কনটেইনার ওঠানামা করেছে।

শেনচেন শুল্ক কর্তৃপক্ষের বরাতে চীনা গণমাধ্যম সিসিটিভি জানাচ্ছে, বন্দরে কনটেইনার পরিবহনের এই পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৮১ শতাংশ বেশি।

বিশ্বের ১০০টিরও বেশি দেশ ও অঞ্চলের ৩০০টিরও বেশি বন্দরের সঙ্গে সরাসরি যুক্ত শেনচেন বন্দর। বর্তমানে কনটেইনার পরিবহনের পরিমাণের দিক থেকে কুয়াংতং হংকং ম্যাকাও গ্রেটার বে এরিয়ার মধ্যে এই বন্দরটি শীর্ষস্থান দখল করে আছে বলে জানাচ্ছে সংবাদমাধ্যম।