হরমুজের আকাশ থেকে মার্কিন গোয়েন্দা ড্রোন ‘হাইজ্যাক’

কৌশলগত হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চলে একটি মার্কিন গোয়েন্দা ড্রোন জব্দের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
ইলেকট্রিক যুদ্ধপ্রযুক্তি ব্যবহার করে শুরুতে ড্রোনটির নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয় আইআরজিসির নৌবাহিনী। পরে নিরাপদে অক্ষত অবস্থায় অবতরণ করানো হয়। এই পুরো প্রক্রিয়াকে ‘হাইজ্যাক’ বা ছিনতাই বলে উল্লেখ করেছে রুশ সংবাদমাধ্যম আরটি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংবাদমাধ্যমটি জানায়, হরমুজ প্রণালির উপর দিয়ে উড়ে যাওয়া মার্কিন গুপ্তচর ড্রোন ‘হাইজ্যাক’ করে অক্ষত অবস্থায় অবতরণ করিয়েছে ইরান।
আইআরজিসির বাহিনীটির জনসংযোগ দপ্তরের বিবৃতিতে জানানো হয়, তারা ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি ব্যবহার করে হরমুজ প্রণালির পশ্চিম অংশে মার্কিন এমকিউএম-১৭০ গোয়েন্দা ও বিভ্রান্তিমূলক কার্যক্রমে ব্যবহৃত ড্রোনটি শনাক্ত করে।
পরে ড্রোনটির দিকনির্দেশনা ও নিয়ন্ত্রণব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সেটিকে অক্ষত অবস্থায় ভূমিতে নামানো হয় বলে দাবি করেছে বাহিনীটি।
বিবৃতিতে আরও বলা হয়, ‘পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালির উপকূলীয় অঞ্চলে ইসলামিক রিপাবলিক অব ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করাই ছিল এই ড্রোনের মূল মিশন।’
এর আগে, হরমুজ প্রণালির পূর্বাঞ্চলীয় আকাশসীমায় একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল আইআরজিসি।
Iran hijacks 'American spy drone' over Strait of Hormuz and lands it intact The IRGC says it detected an MQM-170 reconnaissance drone over the western part of the strait, seized control of its guidance systems, and brought it down safely https://t.co/Ngd0rbACGw
— RT (@RT_com) October 29, 2026