Advertisement

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তীব্র নিন্দা চীনের

এশিয়া পোস্ট ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তীব্র নিন্দা চীনের
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৪০টিরও বেশি চীনা প্রতিষ্ঠানকে ‘উইগুর জোরপূর্বক শ্রম প্রতিরোধ আইন’ (ইউএফএলপিএ) এন্টিটি লিস্টে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

শনিবার (১ আগস্ট) মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, মার্কিন এই পদক্ষেপের কোনো বাস্তব ভিত্তি নেই।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজস্ব অভ্যন্তরীণ আইনকে ব্যবহার করে তথাকথিত মানবাধিকার ও জোরপূর্বক শ্রমের অজুহাতে চীনা প্রতিষ্ঠানের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপ করছে, যা আদর্শিক ও অর্থনৈতিক জবরদস্তির শামিল।

তিনি আরও বলেন, এসব পদক্ষেপ সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানের বৈধ অধিকার ও স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। একই সঙ্গে বৈশ্বিক শিল্প ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতাও ব্যাহত হচ্ছে।

বেইজিংয়ের এই মুখপাত্রের দাবি, বর্তমানে সিনচিয়াংয়ে সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং জনগণের শান্তিপূর্ণ জীবনযাত্রা বিরাজ করছে।

চীন যুক্তরাষ্ট্রকে সিনচিয়াং নিয়ে ‘আক্রমণ ও অপপ্রচার’ বন্ধ করার, তথাকথিত জোরপূর্বক শ্রম ইস্যুর অপব্যবহার না করার এবং চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে নির্বিচার দমনমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।