logo

মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানে অংশ নেবে না জার্মানি

মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানে অংশ নেবে না জার্মানি

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযানে অংশ নেবে না বলে জানিয়েছে জার্মানি। দেশটির পররাষ্টমন্ত্রী জোহান ওয়াডেফুল সোমবার (২ মার্চ) বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেওয়ার ইচ্ছা জার্মানির নেই। যুক্তরাজ্যের মতো মধ্যপ্রাচ্যে জার্মানির কোনো সামরিক ঘাঁটি নেই, যেখানে যুক্তরাষ্ট্রকে ইরানি ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ধ্বংসে সহায়তার সুযোগ দেওয়া যেতে পারে ।’ 

আনাদোলু এজেন্সির খবরে জানানো হয়, ওয়াডেফুল আরও বলেন, ‘এ ধরনের অভিযানে জড়ানোর মতো উপযুক্ত সামরিক সক্ষমতাও জার্মানির নেই এবং সরকার এ ধরনের পদক্ষেপ নেওয়ার কোনো পরিকল্পনাও করছে না। তবে জার্মান সেনারা যদি কোথাও হামলার শিকার হন, সেক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা হবে—এর বাইরে বার্লিন কোনো পদক্ষেপ নেবে না।’