Advertisement

সেনাবাহিনীকে ইরানে নতুন হামলা না চালানোর নির্দেশ ট্রাম্পের

এশিয়া পোস্ট ডেস্ক
সেনাবাহিনীকে ইরানে নতুন হামলা না চালানোর নির্দেশ ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সেনাবাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত

ইরানে নতুন করে কোনে সামরিক হামলা না চালানোর জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে টানা প্রায় দুই সপ্তাহ ধরে চলা মার্কিন ধারাবাহিক সামরিক হামলার অবসান ঘটল।

শনিবার (২৫ জুলাই) বিষয়টির সঙ্গে সরাসরি অবগত দুটি সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনে মূলত দুটি প্রধান কারণ কাজ করেছে। প্রথমত, কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখা।

দ্বিতীয়ত, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এই অভ্যন্তরীণ মূল্যায়ন যে, ইরানে মার্কিন সামরিক হামলার বর্তমান মাত্রা কার্যকারিতার সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে।

তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে বড় ধরনের কোনো সামরিক অভিযানে ফিরে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি বাতিল হয়ে যায়নি।

সেই পরিস্থিতির কথা মাথায় রেখে মার্কিন সেনাবাহিনী জরুরি অবস্থার জন্য প্রয়োজনীয় বিকল্প যুদ্ধ পরিকল্পনা (কনটিনজেন্সি প্ল্যান) তৈরির কাজ অব্যাহত রেখেছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এখন পর্যন্ত নতুন কোনো সামরিক অভিযানের অনুমোদন দেননি।

বিষয়টি নিয়ে অ্যাক্সিওসের পক্ষ থেকে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।