logo

এই যুদ্ধ চিরস্থায়ী নয়, শান্তির প্রবেশদ্বার মাত্র: নেতানিয়াহু 

এই যুদ্ধ চিরস্থায়ী নয়, শান্তির প্রবেশদ্বার মাত্র: নেতানিয়াহু 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই যুদ্ধ কোনো চিরস্থায়ী যুদ্ধ নয়, শান্তির প্রবেশদ্বার মাত্র। যে গুঞ্জন শোনা যাচ্ছে তার ঠিক বিপরীত।

মঙ্গলবার (৩ মার্চ) সংবাদমাধ্যম আল-জাজিরা ফক্স নিউজের বরাতে এ খবর জানিয়েছে।

ফক্স নিউজকে নেতানিয়াহু বলেন, বর্তমান সংঘাত ইসরায়েল এবং এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য চুক্তির পথ আরও প্রশস্ত করতে পারে।

তিনি বলেন, আমরা (নেতানিয়াহু এবং ডেনাল্ড ট্রাম্প) আব্রাহাম চুক্তির বিষয়ে ভাবছি। এই চুক্তির আওতায় চারটি আরব দেশের সঙ্গে চারটি শান্তি চুক্তি রয়েছে। এখন ইরানকে যৌথভাবে দমন করে শান্তি চুক্তির আওতা আরও বৃহৎ পরিসরে নিয়ে আসার সম্ভাবনা দেখছেন নেতানিয়াহু।

ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দীর্ঘস্থায়ী সংঘাতে জড়িয়ে পড়ার উদ্বেগের বিষয়ে নেতানিয়াহু জানান, এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে ‘শান্তির প্রবেশদ্বার’ হিসেবে কাজ করছে, দীর্ঘস্থায়ী সংঘাতে জড়িয়ে পড়ার উদ্বেগ গুরুত্বহীন।