যুক্তরাষ্ট্রে তেলের দাম বৃদ্ধির জন্য একমাত্র দায়ী ট্রাম্প: সিনেটর শুমার

কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইরান যুদ্ধের আগে দেশটিতে জ্বালানি তেলের গড় দাম ছিল গ্যালনপ্রতি ২ দশমিক ৯৩ ডলার। যুদ্ধের তিন সপ্তাহের মাথায় গ্যালনপ্রতি জ্বালানি তেলের দাম দাঁড়িয়েছে ৩ দশমিক ৯৪ ডলার। এ পরিস্থিতির জন্য একমাত্র মার্কিন প্রেসিডেন্টই দায়ী বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার।
মঙ্গলবার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, দেশের গড় গ্যাসের দাম প্রতি গ্যালন ২ দশমিক ৯৩ ডলার থেকে ৩ দশমিক ৯৪ ডলারে পৌঁছেছে। তিনি লেখেন, ‘আর এজন্য শুধু একজনই দায়ী—ডোনাল্ড ট্রাম্প।’
শুরু থেকেই ইরানে হামলার বিরোধিতা করে আসছেন মার্কিন সিনেটের সর্বোচ্চ স্তরের এই ডেমোক্র্যাট নেতা। হামলার পরপরই সংঘাত অবসানের আহ্বান জানিয়েছিলেন তিনি।