logo

হরমুজ প্রণালি অবরোধ করলে ইরানে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

হরমুজ প্রণালি অবরোধ করলে ইরানে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

হরমুজ প্রণালি অবরোধ করলে ইরানে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১০ মার্চ) আনাদোলু এজেন্সি এ সংবাদ প্রকাশ করেছে।

ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত করার যে কোনো প্রচেষ্টা প্রতিরোধে মারাত্মক হামলা করা হবে। আগের চেয়ে বিশ গুণ বেশি আক্রমণ চালাবে আমেরিকা। ইরান যদি হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে দেশটিকে ভয়াবহ সামরিক অভিযানের মুখোমুখি হতে হবে। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ইরানের সেসব স্থানে হামলা করা হবে, যা সহজে ধ্বংস করা যায়। এমনভাবে দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তু আক্রমণ করে ধ্বংস করা হবে, যাতে ইরানিরা আর কখনও পুনর্গঠিত হতে না পারে।

তিনি বলেন, এবার ইরানিদের ওপর মৃত্যু নেমে আসবে। আমি আশা করি এবং প্রার্থনা করি যেন এমনটা না হয়।

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, তিনি ইরানকে সতর্ক করছেন যাতে করে বিশ্ব-বাণিজ্যে কোনো ক্ষতি না হয়। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহের ওপর নির্ভরশীল চীন ও অন্য দেশগুলোকে তিনি উপকার করতে চান।