এবার ককরোচ জনতার নেতা অভিজিৎকে তুলে নিয়ে গেছে পুলিশ

ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা নেতা অভিজিৎ দিপকে-কে পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২০ জুলাই) সংগঠনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
বার্তা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারিতে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যখন দিল্লিতে উত্তাল বিক্ষোভ চলছে, ঠিক সেই মুহূর্তে এই আটকের ঘটনা ঘটল।
এর আগে আন্দালনে অনশনরত ৫৯ বছর বয়সি সোনম ওয়াংচুককে জোরপূর্বক তুলে নিয়ে যায় পুলিশ।
সংগঠনের প্রধান মুখপাত্র সৌরভ দাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন, আন্দোলনের প্রতিষ্ঠাতা আটক হওয়ার সময় অপর দুই নেতা ভারতের স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার সঙ্গে জরুরি বৈঠকে বসেন। প্রায় ১০ মিনিট স্থায়ী এই বৈঠক শেষে সৌরভ দাস জানান, তারা মন্ত্রীর কাছে একটি লিখিত চিঠি জমা দিয়েছেন।
জবাবে স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা তাদের আশ্বাস দিয়ে বলেছেন, তিনি এই বিষয়টি নিয়ে সরকারের অভ্যন্তরীণ মহলে কথা বলবেন। আন্দোলনকারীরা বর্তমানে সেই প্রক্রিয়ার অগ্রগতির দিকে নজর রাখছেন।
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে সোমবার হাজার হাজার সমর্থক দিল্লির পার্লামেন্ট ভবনের দিকে ‘সংসদে চলো’ কর্মসূচির নামে পদযাত্রার চেষ্টা করেন। এই বিক্ষোভকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে আলোচনার উদ্যোগ নেওয়া হয় এবং একই সঙ্গে আন্দোলনের শীর্ষ নেতা সোনম ওয়াংচুকসহ আরও অনেককে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
আন্দোলন দমানোর চেষ্টায় দিল্লি পুলিশ বিক্ষোভকারীদের ওডর লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পাশাপাশি নিরাপত্তার অজুহাতে আন্দোলনস্থলে ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছে।
.png)






