সর্বোচ্চ নেতা নির্বাচনে সময় লাগবে না, জানালেন ইরানি কর্মকর্তারা

ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য আলি মওয়ালেমি জানিয়েছেন, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করার প্রক্রিয়া ‘দীর্ঘ হবে না’, আইএসএনএ এজেন্সির প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
আলি মওয়ালেমি আরও জানান, অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্যরা শপথ নিয়েছেন, নতুন নেতা নির্বাচনের সময় ব্যক্তিগত পছন্দ বা রাজনৈতিক ও দলীয় ফ্যাকশনকে কোনো প্রভাবক হিসেবে গণ্য করা হবে না। তারা তাদের বিবেচনা এবং ধর্মীয় নীতিমালা অনুসারে ভোট দেবেন।’
তিনি বলেন, ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস অতীতের মতোই এক ব্যক্তিত্বকে নির্বাচন করবে, যিনি শহীদ রেভল্যুশনের নেতা ছিলেন।’
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় নিহত হন। তার মৃত্যুর পর কার্যত নেতৃত্বহীনতার মধ্যে পড়েছে ইরান। তার ওপর যুদ্ধাবস্থায় এমন একজন নেতাকে সর্বোচ্চ নেতার দায়িত্ব দিতে চাইছে ইরান, যাকে অভ্যন্তরীণ সব পক্ষ এবং মিত্ররা মেনে নেবে।