ট্রাম্পের ধর্মীয় কমিটি থেকে একমাত্র মুসলিম নারী সদস্যের পদত্যাগ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধর্মীয় স্বাধীনতা কমিটির একমাত্র মুসলিম নারী সদস্য সামিরাহ মুন্সি পদত্যাগ করছেন। অন্য একজন সদস্যকে অপসারণের সিদ্ধান্তের প্রতিবাদে তিনি এ সিদ্ধান্ত নেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) মিডল ইস্ট আই এ সংবাদ প্রকাশ করে।
সামিরাহ মুন্সি যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা কমিশনের লে লিডারদের উপদেষ্টা বোর্ডে দায়িত্ব পালন করেছিলেন। তিনি হোয়াইট হাউসের ইহুদিবিরোধী ক্যাথলিক কমিশনার ক্যারি প্রিজিন-বোলারকে প্যানেল থেকে অপসারণের সিদ্ধান্তের "প্রতিবাদে" পদত্যাগ করেন। তার পদত্যাগপত্রে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রিজিন-বোলার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এ ধর্মীয় স্বাধীনতা কমিশনের সব সদস্যকে নিয়োগ দেন। তিনিই তাকে কমিশনারের পদ থেকে বরখাস্ত করেছেন। কারণ, তিনি গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা করেছেন।
তিনি আরও বলেন, তিনি জায়নবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে ইহুদি-বিরোধী বলে সাব্যস্ত করা হচ্ছে। এ কারণে তাকে বরখাস্ত করা হয়েছে।
এর আগে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ধর্মীয় স্বাধীনতা কমিশনের একটি সভায় বাকবিতণ্ডা হয়। তখন একটি ভাইরাল ভিডিও ক্লিপে দেখা যায় বোলার ওই সভায় উত্তপ্ত বাক্যবিনিময় করছেন। তিনি জোর দিয়ে বলছেন যে ক্যাথলিক ধর্ম এবং ইহুদিবাদ সামঞ্জস্যপূর্ণ নয়। এ ঘটনার পর তাকে বরখাস্ত করা হয়।