logo

ইরানে ‘বড় সামরিক অভিযান’ শুরুর ঘোষণা ট্রাম্পের

ইরানে ‘বড় সামরিক অভিযান’ শুরুর ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরানি সরকারের কাছ থেকে আসা তাৎক্ষণিক হুমকি দূর করে মার্কিন নাগরিকদের সুরক্ষা দেওয়া। খবর আলজাজিরা

ট্রাম্প বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করা হবে, তাদের ক্ষেপণাস্ত্র শিল্প পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হবে এবং নৌবাহিনীকে অকার্যকর করে দেওয়া হবে। তিনি আবারও জোর দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

এই হামলার সময়ই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছিল। ওমানের মধ্যস্থতায় শুরু হওয়া আলোচনার একটি নতুন দফা সুইজারল্যান্ডের জেনেভায় শেষ হয়েছে বৃহস্পতিবার। তবে সেই আলোচনা থেকে দৃশ্যমান কোনো সমাধান আসেনি বলে জানা গেছে।

এর আগে গত জুনে ১২ দিনের ইসরায়েল-ইরান যুদ্ধের শেষ দিকে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। সাম্প্রতিক ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।