logo

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নতুন নিয়ম চালু করতে চায় ইরান

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নতুন নিয়ম চালু করতে চায় ইরান

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ ও টোল আদায়ে নতুন নিয়ম চালু করতে চায় ইরান। দেশটির এমপি আলাউদ্দিন বোরুজের্দি এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (৩০ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে বিবিসি।

ইরানের পার্লামেন্ট (মজলিস) সদস্য আলাউদ্দিন বোরুজের্দি বলেছেন, হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ ও টোল আরোপের জন্য ‘নতুন ব্যবস্থা’ বাস্তবায়ন করতে চাইছে ইরান। এ বিষয়ে একটি নতুন সংসদীয় পরিকল্পনা যত দ্রুত সম্ভব অনুমোদন করা হবে।

তিনি বলেন, ইরান সরকারের প্রস্তাবিত নতুন নিয়ম অনুসারে—দেশটির অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করতে পারবে না।

আলাউদ্দিন বোরুজের্দি বলেন, ইরান এই প্রণালিতে ট্রানজিট টোল আরোপের কথা ভাবছে।

তিনি বলেন, যেহেতু নিরাপত্তা বজায় রাখা এবং চলাচলকারী জাহাজগুলোকে পরিসেবা প্রদানে খরচ হয়, তাই হরমুজ প্রণালির মাধ্যমে ট্রানজিট টোল আদায়ের জন্য একটি কাঠামো প্রতিষ্ঠা করতে হবে।

আলাউদ্দিন বোরুজের্দি আরও বলেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে ইরানের সরে আসার ‘সময় এসে গেছে’। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পর এই চুক্তিটি তার ‘প্রাসঙ্গিকতা’ হারিয়েছে।