logo

`ইরানের বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্য হচ্ছে পাকিস্তান সীমান্তে ইসরায়েলের প্রভাব বিস্তার’

`ইরানের বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্য হচ্ছে পাকিস্তান সীমান্তে ইসরায়েলের প্রভাব বিস্তার’

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ইরান চুক্তির জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও দেশটির ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। এটি একটি বৃহত্তর ‘ইহুদিবাদী এজেন্ডার’ অংশ। এ যুদ্ধের লক্ষ্য হচ্ছে পাকিস্তানের সীমান্ত পর্যন্ত ইসরায়েলের প্রভাব বিস্তার। 

মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ মন্তব্য করেন খাজা আসিফ। এ সময় তিনি অভিযোগ করেন, পাকিস্তানকে শত্রু শক্তি দিয়ে ঘিরে ফেলতে চায় ইহুদিবাদীরা।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইহুদিবাদ মানবতার জন্য হুমকি। রাজনৈতিক বা ধর্মীয় সম্পৃক্ততা নির্বিশেষে ২৫ কোটি পাকিস্তানির এই ষড়যন্ত্র এবং আমাদের চিরশত্রুদের উদ্দেশ্য বোঝা জরুরি।

তিনি বলেন, ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েল প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত তারা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ইসলামি বিশ্বের ঘটা যে কোনো বিপর্যয় ও চাপিয়ে দেওয়া যুদ্ধে ইহুদিবাদী মতাদর্শ এবং ইসরায়েলি রাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা আছে।

খাজা আসিফ বলেন, ইহুদিবাদ এক শতাব্দী ধরে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে আসছে। এ কারণে বিশ্বের প্রধান শক্তিগুলো কার্যত তাদের কাছে বন্দি।

তিনি আরও বলেন, ইরান যদিও একটি চুক্তির জন্য প্রস্তুত ছিল, তবুও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। এখন ইহুদিবাদীদের মূল ষড়যন্ত্র বা লক্ষ্য হচ্ছে—পাকিস্তানের সীমান্ত পর্যন্ত ইসরায়েলের প্রভাব বিস্তার করা।