ইরানের হামলায় আরব আমিরাতে বাংলাদেশিসহ নিহত ৩

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রতিশোধমূলক অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বাংলাদেশি, নেপালি ও পাকিস্তানি রয়েছেন।
রোববার (১ মার্চ) এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, ১৫২টি ধ্বংস করেছে এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
এক বিবৃতিতে আরও বলা হয়েছে, মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টি আকাশে আটকানো হয়েছে এবং ধ্বংস করা হয়েছে।
এতে বলা হয়েছে, হামলায় নিহত তিনজনের মধ্যে পাকিস্তানি, নেপালি এবং একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।